শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
পুরান ঢাকায় গ্যাসলাইনে বিস্ফোরণে শিশুর মৃত্যু, দগ্ধ ৩

পুরান ঢাকায় গ্যাসলাইনে বিস্ফোরণে শিশুর মৃত্যু, দগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানী পুরান ঢাকার বংশালের এক বাড়িতে গ্যাসলাইনের বিস্ফোরণে দেয়াল চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন পরিবারের তিন সদস্য। দেয়াল চাপায় মৃত শিশুটির নাম ময়নুল, বয়স ১ বছর। তার বাবা জাবেদ (৩৫), মা শিউলি (২৫) ও বোন জান্নাতকে (৪) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খনম জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে বংশালের শামছাবাদ জুম্মন কমিউনিটি সেন্টারের পাশে একটি দোতলা বাড়ির নিচ তলায় বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরণের ধাক্কায় ভবনের নিচতলার দেয়াল ধসে পড়ে। তাতে চাপা পড়ে মারা যায় ময়নুল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে এবং বাকিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান, জাবেদের শরীরের ৩০ শতাংশ, শিউলির ৭০ শতাংশ এবং জান্নাতের ৬০ শতাংশ পুড়ে গেছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com