সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
মুক্তি পেলেন বাউল আবুল সরকার হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ নীলফামারী ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ তথ্যের অবাধ প্রবাহের সঙ্গে অপতথ্য রোধ সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী বৈঠক ব্যর্থ, তিন ইস্যুতে বিরোধ বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরানের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই মারা গেছেন বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা লাল কার্ডে সর্বনাশ, আতলেতিকোর কাছে হেরে চাপে বার্সা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা লিঙ্গ পরিবর্তন করে এসে দেখে অন্য নারীর সাথে প্রেমিক: বরিশালে চাঞ্চল্যকর অভিযোগ
সাভারে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সাভারে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা বাসষ্ট্যান্ড থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছ।

 

শুক্রবার রাত ১টার দিকে আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন এক ব্যক্তি। পরে ভোর রাত পাঁচ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

জানা যায়, নিহতের ডান পা ও বাম হাত ভাঙ্গা ছিলো। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। তার শরীরে কোন পোশাক ছিলো না।

 

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

 

এ বিষয়ে সাভার মডেল থানার এস আই এনামুল হক বলেন ময়নাতদন্তের পরে জানা যাবে এটি হত্যা না সড়ক দুর্ঘটনা। তবে লাশের শরীরে আঘাতের চিহৃ পাওয়া গেছে।

 

এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com