শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
ঈদ বোনাস পায়নি ২২৯ পোশাক কারখানার শ্রমিক

ঈদ বোনাস পায়নি ২২৯ পোশাক কারখানার শ্রমিক

নিজস্ব প্রতিবেদক: ২৭ জুলাই বোনাস দেয়ার সরকারি নির্দেশনা থাকলেও বুধবার (২৯ জুলাই) পর্যন্ত বোনাস পাননি ২২৯টি পোশাক কাখানার শ্রমিক। বুধবার (২৯ জুলাই) বিকেলে এতথ্য জানিয়েছে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ।

বিজিএমইএ’র তথ্য, সংগঠনটির সদস্যভুক্ত ১৮৯৮টি পোশাক কারখানার মধ্যে শ্রমিকদের বোনাস দিয়েছে ১৬৬৯টি কারখানা। অর্থাৎ এখনও ১২ শতাংশ কারখানা বোনাস পরিশোধ করেনি।

অঞ্চল ভিত্তিক বিভাজনে দেখা যায়, ঢাকা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত ৩২২টি কারখানার মধ্যে বোনাস পরিশোধ করেনি ৫৬টি কারখানা। গাজীপুরের ৭১৩টির মধ্যে এখনও বাকি রয়েছে ৭১টি কারখানার বোনাস, সাভার-আশুলিয়া এলাকার ৪১টি কারখানার শ্রমিকরা পাননি তাদের ঈদ বোনাস। নারায়ণগঞ্জের ১৯৫টি কারখানার মধ্যে বোনাস পাননি ২০টি কারখানার শ্রমিক, চট্টগ্রামের ২৩২টি মধ্যে বোনাস দেয়া হয়নি ৩৭টি কারখানার আর অন্যান্য এলাকার ১৮টি কারখানার মধ্যে বোনাস দেয়নি ৪টি কারখানা।

এসব কারখানা তাদের শ্রমিকদের বোনাস পরিশোধের প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিএমইএ।

এর আগে গত ২০ জুলাই দুপুরে রাজধানীর বিজয়নগরে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের সভা শেষে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ঈদুল আজহার বোনাস ২৭ জুলাইয়ের মধ্যে পরিশোধ করার কথা জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। ওই দিনই জানানো হয় চলতি মাসের অর্ধেক বেতন পরিশোধ করা হবে ৩০ জুলাইয়ের মধ্যে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com