শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
ভাষানটেক বস্তির আগুন নিয়ন্ত্রণে

ভাষানটেক বস্তির আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক-  রাজধানীর মিরপুরের ভাসানটেক বস্তি লাগোয়া ৮-১০টি ভাঙারি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর পাশের ভাঙারি দোকানে ছড়িয়ে পরে। পরে পাশাপাশি থাকা অন্য দোকানেও আগুন লাগে। আগুন দেখে বস্তিবাসী ভয়ে বস্তি থেকে বেরিয়ে যান। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে আরো ৪টি ইউনিট যোগ দেয়। রাত সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। এর আগেই পুড়ে ছাই হয় ৮-১০টি দোকান।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জিয়াউর রহমান জানান, ৬ টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। এরপর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ শুরু করে। প্রায় একঘণ্টা পর সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মীরা ডাম্পিংয়ের কাজ করছে। ডাম্পিং শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের কারণ জানার চেষ্টা করা হবে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com