শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
বিশ্বজুড়ে করোনায় মৃত্যু সাড়ে ৭ লাখ ছাড়াল

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু সাড়ে ৭ লাখ ছাড়াল

নিউজ ডেস্ক : বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাস। চীন থেকে প্রাদুর্ভাব হওয়া এই ভাইরাসে এর মধ্যেই সাড়ে ৭ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। খবর আল জাজিরার।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২ কোটি ৯ লাখ ৫৭ হাজার ৭৪৫ জন। এর মধ্যে মারা গেছে ৭ লাখ ৫০ হাজার ১১৫ জন।

তবে করোনায় আক্রান্তদের মধ্যে বেশিরভাগ মানুষই ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ কোটি ৩৮ লাখ ৬ হাজার ৭৪৪ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটির সবগুলো অঙ্গরাজ্যেই হানা দিয়েছে করোনা। দেশটিতে প্রতিদিনই গড়ে ৫০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের পরেই সংক্রমণে এগিয়ে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল, ভারত, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, পেরু, মেক্সিকো, কলম্বিয়া, চিলি এবং স্পেন।

আক্রান্ত ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ধারে-কাছে নেই কোনো দেশ। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫৩ লাখ ৮৩ হাজার ৩৯৩। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৬৯ হাজার ৬২৩ জন।

অপরদিকে, লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলে সংক্রমণ সবচেয়ে বেশি। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩১ লাখ ৮০ হাজার ৭৫৮ জন। অপরদিকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ লাখ ৪ হাজার ৫২৮ জন।

এদিকে, লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বাড়তে থাকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ৫৯ হাজার ৬১৩। এর মধ্যে মারা গেছে ৪৮ হাজার ১৪৪ জন।

এছাড়া রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৯ লাখ ৭ হাজার ৭৫৮ জন। এর মধ্যে মারা গেছে ১৫ হাজার ৩৮৪ জন। সংক্রমণে ৫ম অবস্থানে থাকা দক্ষিণ আফ্রিকায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৬৮ হাজার ৯১৯। এর মধ্যে মৃত্যু হয়েছে ১১ হাজার ১০ জনের।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com