শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
সোমবার গাজীপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সোমবার গাজীপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (১৯ ফেব্রুয়ারি) গাজীপুরে যাচ্ছেন। সেখানে তিনি সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে অনুষ্ঠিত বাহিনীর ৩৮তম জাতীয় সমাবেশে যোগ দেবেন।

আনসার ও ভিডিপি সূত্র জানিয়েছে, সোমবার সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৮তম জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি আনুষ্ঠানিক কুচকাওয়াজে সালাম গ্রহণ করবেন। পরে বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেবেন শেখ হাসিনা।

অনুষ্ঠানের শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও জানিয়েছে ওই সূত্র।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সফিপুর আনসার ভিডিপি একাডেমি বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। এ ছাড়া সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে আনসার ও ভিডিপি কর্তৃপক্ষ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com