শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
ভারতে একদিনে রেকর্ড ৭৭ হাজার করোনা রোগী শনাক্ত

ভারতে একদিনে রেকর্ড ৭৭ হাজার করোনা রোগী শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে গত ২৪ ঘণ্টায় ৭৭ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মহামারী শুরু হওয়ার পর দেশটিতে এটিই একদিনে সর্বোচ্চ সংখ্যক আক্রান্তের খবর। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এনডিটিভির খবরে এমন তথ্য জানা গেছে। ভারতে এখন পর্যন্ত করোনায় ৬১ হাজার ৫২৯ জনের মৃত্যু হয়েছে। আর সর্বমোট আক্রান্ত হয়েছেন ৩৩ লাখ ৮৭ হাজার ৫০০ মানুষ।

দক্ষিণ এশিয়ার দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ হাজার ৫৭ জন। ভারতে এখন প্রতিদিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের চেয়েও বেশি রোগী শনাক্ত হচ্ছে। শনাক্ত রোগীর তালিকায় বিশ্বে ওই দুটি দেশ যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে। চীন থেকে বিশ্বময় ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বে ভারতের চেয়ে বেশি মৃত্যু হয়েছে কেবল দুই আমেরিকা মহাদেশের তিন দেশ যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও মেক্সিকোতে। শনাক্ত রোগী বাড়লেও ভারতে এরই মধ্যে সরকারি হিসাবে আক্রান্তদের ৭৬ শতাংশের বেশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবরে বলা হয়, এখন পর্যন্ত ২৫ লাখ ৮৩ হাজার ৯৪৮ রোগী সুস্থ হয়ে উঠেছেন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্র। রাজ্যটিতে সাত লাখ ৩৩ হাজার ৫৬৮ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। দেশটির গণমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার থেকে ভারতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য কোভিড-১৯ টিকার হিউম্যান ক্লিনিকাল ট্রায়ালের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com