শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
ভারতে ৩ মাসের মেয়েকে বিক্রি করে মোবাইল কিনলেন বাবা!

ভারতে ৩ মাসের মেয়েকে বিক্রি করে মোবাইল কিনলেন বাবা!

আন্তর্জাতিক ডেস্ক: নিজের ৩ মাস বয়সী মেয়েকে বিক্রি করে মোবাইল ও বাইক কিনলেন এক পাষণ্ড বাবা। এ ঘটনায় প্রতিবেশীর অভিযোগের পর উদ্ধার হয় শিশুটি। গ্রেপ্তার করা হয়েছে ওই শিশুটির মা’কে। ঘটনাটি ঘটেছে ভারতের কর্নাটকের চিক্কাবাল্লাপুর জেলার তিনাকাল গ্রামে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি পেশায় একজন কৃষক। তিন মাস আগে তাঁর স্ত্রী একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন। কয়েকদিন আগে নতুন বাইক ও মোবাইল কেনার জন্য তাঁর স্বামী সেই কন্যা শিশুকে ১ লাখ রুপির বিনিময়ে অন্য এক দম্পতির কাছে বিক্রি করে দিয়েছেন। পরে মেয়েটিকে দেখতে না পেয়ে প্রতিবেশীরা প্রশাসনকে খবর দিলে অভিযুক্ত বাড়ি থেকে পালায়।

এরপর বিক্রির অর্থ থেকে ১৫ হাজার রুপি দিয়ে একটি মোবাইল ফোন আর ৫০ হাজার রুপি দিয়ে একটি বাইক কেনেন শিশুর বাবা। ওই দম্পতির হঠাৎ দামী জিনিস কেনা দেখে সন্দেহ হয় এক প্রতিবেশীর। ৩ মাসের শিশুকন্যাটিকেও কিছুদিন ধরে দেখতে পাচ্ছিলেন না ওই প্রতিবেশী। পরিস্থিতির আঁচ করতে পেরে পুলিশকে অভিযোগ জানায় ওই দম্পতি।

অভিযুক্তের স্ত্রীর কাছ থেকে সমস্ত ঘটনা শোনার পর যে দম্পতির কাছে ওই শিশুকন্যাকে বিক্রি করা হয়েছিল তাদের সঙ্গে যোগাযোগ করেন নারী ও শিশুকল্যাণ দপ্তরের কর্মকর্তারা। তারপর শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেন। শিশুটির বাবা এখনো পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

সূত্র : টাইমসনাউ নিউজ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com