শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
ট্রাম্প ও তাঁর স্ত্রী করোনায় আক্রান্ত

ট্রাম্প ও তাঁর স্ত্রী করোনায় আক্রান্ত

ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে তাঁরা এ ফল পেয়েছেন।

এক টুইট বার্তায় ট্রাম্প জানিয়েছেন, আজ রাতে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং আমি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছি। আমরা কোয়ারেন্টিনে আছি এবং সুস্থ হওয়ার প্রক্রিয়া শিগগিরই শুরু করব। একসঙ্গে আমরা এই লড়াই করব!

জানা গেছে, ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী টিমের একজন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। ওই নারীর সঙ্গে বেশ ভালো সম্পর্ক রয়েছে ট্রাম্পের। সে কারণে হপ হাইকস করোনায় আক্রান্ত হওয়ার পর ট্রাম্প এবং তাঁর স্ত্রী মেলানিয়া কোয়ারেন্টিনে চলে যান।

ট্রাম্প এক টুইট বার্তায় গতকালই জানিয়েছেন, হপ হাইকস করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর তিনি নিজে এবং ফার্স্ট লেডি মেলানিয়া করোনা পরীক্ষার ফল জানার অপেক্ষায় কোয়ারেন্টিনে আছেন।

৩১ বছর বয়সী এই নারী গত সপ্তাহে জো বাইডেনের সঙ্গে ট্রাম্পের বিতর্ক অনুষ্ঠানে যাওয়ার সময় ট্রাম্পের বিমানে ছিলেন।  মুখে মাস্ক না থাকা অবস্থায় ট্রাম্পের সঙ্গে গত সপ্তাহে ছবিও তুলেছেন তিনি।

গত বুধবার মিনেসোটায় এক অনুষ্ঠানে যাওয়ার সময়ও একই বিমানে খুব কাছাকাছি ছিলেন ট্রাম্প ও হপ হাইকস। ট্রাম্প গতকাল বৃহস্পতিবার এক টুইট বার্তায় লেখেন, হপ হাইকস কোনো বিরতি ছাড়াই কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন। অবিশ্বাস্য!

এরপর বৃহস্পতিবার রাতেই ট্রাম্প ও মেলানিয়া জানতে পারেন, তারাও করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com