শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
সেনা প্রত্যাহার নিয়ে তালেবানের সঙ্গে আলোচনা করছে ওয়াশিংটন

সেনা প্রত্যাহার নিয়ে তালেবানের সঙ্গে আলোচনা করছে ওয়াশিংটন

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করার ব্যাপারে তালেবান গোষ্ঠীর সঙ্গে আলোচনা করছে ওয়াশিংটন। যদিও প্রায় এক বছর আগে দুপক্ষের মধ্যে শান্তি চুক্তি হলেও সেনা প্রত্যাহার না করে মার্কিন সামরিক আগ্রাসন চলমান রয়েছে।

আফগানিস্তান থেকে তালেবানের সন্ত্রাসবাদ উচ্ছেদ এবং রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার কথা বলে ২০০১ সালের অক্টোবর মাসে সামরিক আগ্রাসন চালিয়েছিল আমেরিকা। দুই দশকের লড়াইয়ের পর ময়দানের বাস্তব অবস্থা কিন্তু ভিন্ন।

মার্কিন আগ্রাসনের ১৯তম বার্ষিকীতে আফগান প্রেসিডেন্ট আশরাফ গণির একজন শীর্ষ উপদেষ্টা টুইটারে লিখেছেন, “১৯ বছর আগে এই দিনে আমেরিকা সন্ত্রাসীদেরকে উৎখাত করার নামে ‘অপারেশন এনডিউরিং ফ্রিডম’ শুরু করেছিল। ১৯ বছর পরে এসে আজকের দিনে সেনা প্রত্যাহারের ব্যাপারে সেই তালেবানের সঙ্গে আলোচনা করছে মার্কিন সরকার। তাহলে এই যুদ্ধে কে বিজয়ী এবং কে পরাজিত হলো?”

তালেবানের সঙ্গে আমেরিকার চুক্তি সই হলেও আফগানিস্তানে প্রকৃতপক্ষে শান্তি আসে নি। আফগান সরকার তালেবানের প্রায় পাঁচ হাজার বন্দীকে মুক্তি দিয়েছে কিন্তু আফগান সরকারি বাহিনীর ওপর হামলা বন্ধ করে নি তালেবান। এ অবস্থায় আফগানিস্তানের শীর্ষ পর্যায়ের রাজনীতিবিদরা দেশটির জনগণ এবং বিভিন্ন উপজাতি গোষ্ঠীর প্রতি বারবার এই আহ্বান জানাচ্ছেন যে, তারা যেন বিদেশি হস্তক্ষেপ-মুক্ত শান্তি প্রক্রিয়ার প্রতি সমর্থন দেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com