শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর লাশ গুমের চেষ্টা কনস্টেবলের

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর লাশ গুমের চেষ্টা কনস্টেবলের

নিজস্ব প্রতিবেদক: শরণখোলার উপজেলার তাফালবাড়ি পুলিশ ফাড়ির কনস্টেবল সাদ্দাম হোসেন তার স্ত্রী জোৎসনাকে শ্বাসরোধ করে  হত্যার পর লাশ গুমের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে করেছে।

এ সময় ঘাতক পুলিশ সদস্য সাদ্দাম হোসেনকে হেফাজতে নেয়া হয়েছে। সাদ্দাম হোসেনের দ্বিতীয় স্ত্রী জোসনা বেগম বলে জানায় পুলিশ। জোসনা বেগম অন্তসত্ত্বা ছিলেন। নিহত জ্যোৎসনা সাদ্দাম হোসেনের দ্বিতীয় স্ত্রী।

শরণখোলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, বুধবার রাতের কোনো এক সময় সাদ্দাম হোসেন তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর জবাই করে লাশ পলিথিনে মুড়িয়ে বস্তাবন্দি করে পরিত্যক্ত ঘরে লুকিয়ে রাখে। এ ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মস্তক ও হাত বিচ্ছিন্ন বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সাদ্দাম হোসেনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। সাদ্দাম হোসেন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়ধাল গ্রামের আব্দুল লতিফ গাজীর ছেলে। সাদ্দাম হোসেন তাফালবাড়ি পুলিশ ফাঁড়ির সদস্য। তিনি ফাঁড়ির অদূরে ভুমি অফিসের কাছে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। বাগেরহাট জেলা পুলিশ সুপার পঙ্কজ রায় ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের কাছে জানান, সাদ্দাম তার স্ত্রীকে হত্যা করেছে। কি কারণে করেছে তা জানার চেস্টা চলছে। বিস্তারিত পরে জানা যাবে।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com