শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
ভিয়েতনামে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘মোলাভি’

ভিয়েতনামে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘মোলাভি’

আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনামে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘মোলাভি’। সেন্ট্রাল ভিয়েতনামে আঘাত হানা এ টাইফুনে কমপক্ষে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া উত্তাল সাগরে নৌকাডুবে ২৬ জেলে নিখোঁজের খবর পাওয়া গেছে। এটিকে গত ২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন আখ্যা দিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। ভিয়েতনামের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বুধবার (২৮ অক্টোবর) দক্ষিণ-মধ্য নাগাই প্রদেশের ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিবেগে আঘাত হানে টাইফুন। এর আগে সামুদ্রিক ঝড়টি বিন দিন প্রদেশে আঘাত হানলে ২৬ জেলে নিখোঁজ হন।

তাদের সন্ধানে নৌ-বাহিনীর দুটি উদ্ধারকারী নৌকা অভিযান চালাচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকায় টাইফুনের ক্ষয়ক্ষতি এড়াতে ৪০ হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় নেয়া হয়েছে। টাইফুনের আঘাতে বহু গাছ-পালা উপড়ে গেছে। নিচু এলাকায় পানিতে তলিয়ে যাওয়া ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। বিভিন্নস্থানে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।  দুর্ঘটনা এড়াতে বাতিল করা হয়েছে ২’শ ফ্লাইট। সেই সঙ্গে পাঁচটি বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছ। এছাড়া আবহাওয়া উন্নতি না হওয়া পর্যন্ত সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ক্ষতিগ্রস্তদের সহায়তায় ঘরে ঘরে গিয়ে খবর নেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com