শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
এবার ফ্রান্সে যাজকের ওপর বন্দুক হামলা

এবার ফ্রান্সে যাজকের ওপর বন্দুক হামলা

নিজস্ব প্রতিবেদক: ফ্রান্সের লিওন শহরের একটি চার্চের বাইরে বন্দুকহামলার শিকার হয়েছেন এক ধর্মযাজক। শনিবার বিকালে তার বুক বরাবর খুব কাছ থেকে দুইবার গুলি করা হয় বলে জানা গেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, নিকোলাস কাকাভেলাকি নাম ৫২ বছর বয়সী গ্রিক অর্থোডক্স ধর্মযাজককে শটগান দিয়ে গুলি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

গুলির পরপরই হামলাকারী পালিয়ে যায়। তবে লিওনের সরকারি কৌঁসুলী জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীদের বর্ণনার ভিত্তিতে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।কৌঁসুলি নিকোলাস জ্যকুয়েঁ বলেন, প্রাথমিক সাক্ষীদের বর্ণনার সঙ্গে সামঞ্জস্য রয়েছে এমন একজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।তবে, ওই ব্যক্তিকে আটকের সময় তার কাছে কোনও অস্ত্র পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তিনি। এ ছাড়া হামলার কারণ এখনো নিশ্চিত করতে পারেনি কোনো পক্ষ।জ্যকুয়েঁ বলেন, এই পর্যায়ে কোনো ধারণা উড়িয়ে দেয়া যাচ্ছে না বা কোনো পক্ষ নেয়া হচ্ছে না।লিওনের সরকারি কৌঁসুলির কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রত্যক্ষদর্শী এবং টহলরত পুলিশরা গুলির আওয়াজ শুনতে পান। এরপর এক ব্যক্তিকে সেখান থেকে পালিয়ে যেতে দেখেন এবং চার্চের পেছনের দরজায় একজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান।কৌঁসুলিরা জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে ফ্রান্সের ন্যাশনাল অ্যান্টি-টেরোরিস্ট প্রসিকিউশনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানানো হয়েছে।শনিবারের এ হামলার মাত্র দুদিন আগেই গত বৃহস্পতিবার ফ্রান্সের নিস শহরের একটি চার্চে তিনজনকে হত্যা করা হয়। এর আগে, চলতি মাসের শুরুর দিকে শিরশ্ছেদ করা হয় এক স্কুলশিক্ষকের। তিনি ক্লাসরুমে মহানবী (স)-এর বিতর্কিত ব্যঙ্গচিত্র দেখিয়েছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com