শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
আফ্রিকায় ফ্রান্সের সামরিক ঘাঁটিতে রকেট হামলা

আফ্রিকায় ফ্রান্সের সামরিক ঘাঁটিতে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ মালিতে ফ্রান্সের সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটছে। এ অঞ্চলে ফ্রান্সের তিনটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে আল-কায়েদা সমর্থিত একটি ইসলামি গোষ্ঠী।  সোমবার সকালে অল্প সময়ের মধ্যে মালির কিদাল, মেনাকা এবং গাও শহরে অবস্থিত তিন ফরাসি ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে। আফ্রিকায় ফরাসি বাহিনীর মুখপাত্র থমাস রোমিগুয়ের হামলার বিষয়টি নিশ্চিত করেন।

এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মালিতে ৫ হাজারের বেশি ফরাসি সেনা অবস্থান করছে। দেশটির নিরাপত্তায় কাজ করছে তারা। এদিকে মেনাকা শহরের মেয়র নানোট কোটিয়া জানান, সামরিক ঘাঁটি এলাকা থেকে বড় ধরনের বিস্ফোরণের শব্দ তিনি শুনতে পেয়েছেন। তবে তিনি বিস্তারিত কিছু বলতে পারেননি। গাও শহরের এক প্রত্যক্ষদর্শী জানান, ভোর সাড়ে ৫টায় ফরাসি ঘাঁটি লক্ষ্য করে অনেক রকেট হামলা হতে দেখেছেন তিনি।  এদিকে এক বিবৃতিতে আল কায়েদা জানায়, বিধর্মী ফরাসি সেনাদের ঘাঁটি লক্ষ্য করে ইসলাম ও মুসলিমদের সমর্থনে এই রকেট হামলা চালানো হয়েছে।
খবর রয়টার্স

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com