শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
সোমবার থেকে যুক্তরাজ্যে সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা

সোমবার থেকে যুক্তরাজ্যে সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: ছড়িয়ে পড়া নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। আগামী সোমবার (১৮ জানুয়ারি) থেকে কার্যকর হয়ে নতুন এ নিষেধাজ্ঞা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে।শুক্রবার (১৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিষেধাজ্ঞা চলাকালে যুক্তরাজ্যের স্থল, নৌ ও আকাশপথ পুরোপুরি বন্ধ থাকবে। এ সময় অন্য দেশ থেকে যুক্তরাজ্যে প্রবেশ করলে করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে। পাশাপাশি তাদের ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।বরিস জনসন বলেন, করোনার ভ্যাকসিন আশা দেখাচ্ছে। তবে নতুন ধরনের করোনা ভাইরাসের কারণে ঝুঁকি বাড়ছে। করোনার নতুন ধরন মোকাবিলায় আমাদের এখনই অতিরিক্ত পদক্ষেপ নিতে হবে।ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, মহামারি শুরু থেকে এ পর্যন্ত এই সপ্তাহের শুরুতে একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছে। দেশের জাতীয় স্বাস্থ্য সেবা খাত ‘নজিরবিহীন চাপে’ আছে।গত মঙ্গলবার ৪ হাজার ১৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হন। যেখানে দেশে মোট হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৭ হাজার।করোনা শনাক্তের সংখ্যাও হু হু করে বেড়ে চলেছে। গত শুক্রবার ৫৫ হাজার ৭৬১ জনের করোনা ধরা পড়ে। আগের দিন করোনা শনাক্ত হয় ৪৮ হাজার ৬৮২ জনের।এদিকে, যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৮৭ হাজার ২৯১ জনের।এই ট্রাভেল করিডোর চালু হওয়ার ফলে কোনোরকমে হলেও ব্যবসা চালাতে পারছিল পৃথিবীর তৃতীয় বৃহত্তম পরিবহন ব্যবসার দেশ যুক্তরাজ্যের এয়ারলাইন প্রতিষ্ঠানগুলো।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com