শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
মালয়েশিয়াজুড়ে লকডাউন থাকবে ১ মাস

মালয়েশিয়াজুড়ে লকডাউন থাকবে ১ মাস

আন্তর্জাতিক ডেস্ক: করোনা মোকাবিলায় আগামী ১২ মে থেকে ৭ জুন পর্যন্ত দেশব্যাপী কঠোর লকডাউনে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ মালয়েশিয়া। আজ এ ঘোষণা করেছে দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।

মালয়েশিয়ার সংবাদ মাধ্যম মালয় মেইলের বরাতে জানা যায়, মুহিউদ্দিন ইয়াসিন বলেন, বুধবার (১২ মে) থেকে এ লকডাউন কার্যকর হবে। তৃতীয় দফার এ সংক্রমণ প্রথম ও দ্বিতীয় দফার চেয়ে আরও বেশি ভয়ানক। সবকিছু চালু রেখে সামাজিক দূরত্ব বজায় রাখা এক রকম অসম্ভব। মানুষকে ঘরে থাকতে বাধ্য করা ছাড়া করোনা সংক্রমণ রোধ সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

নতুন এ ঘোষণা অনুযায়ী অতি জরুরি প্রয়োজন ছাড়া জেলা বা আন্তঃরাজ্য ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিয়ে, অনুষ্ঠান এমনকি সরকারি বা ব্যক্তিগত আয়োজনে গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। রাজ্য ও জেলাগুলোতে যাতে কেউ চলাচল করতে না পারে সেজন্য বুধবার মধ্যরাত থেকে আইনশৃঙ্খলা বাহিনী সড়কগুলো বন্ধ করে দেবে।

তবে স্বাস্থ্যবিধি মেনে ৫০ জনের মধ্যে সীমাবদ্ধ থেকে মসজিদ বা সুরাও’তে ঈদের নামাজ আদায়ের অনুমতি দেয়া হয়েছে। এছাড়া ক্রীড়া, শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com