শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
করোনায় ৩৩ লাখ ৭১ হাজারের বেশি প্রাণহানি

করোনায় ৩৩ লাখ ৭১ হাজারের বেশি প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) তাণ্ডবে এরই মধ্যে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৩ লাখ ৭১ হাজার এবং আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ২৫ লাখের বেশি মানুষ।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে শনিবার সকাল ৯টার দিকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৩ লাখ ৭১ হাজার ৪৯ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ২৫ লাখ ২৫ হাজার ৫৮৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ কোটি ৩ লাখ ৮৭ হাজার ১৭৩ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩৬ লাখ ৬৪ হাজার ১৩ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৯ হাজার ৩১৪ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৪৩ লাখ ৭২ হাজার ২৪৩ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৬৬ হাজার ২২৯ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিল এখন পর্যন্ত করোনায় এক কোটি ৫৫ লাখ ২১ হাজার ৩১৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৩২ হাজার ৭৮৫ জনের।

চীনের হুবেই প্রদেশের উহান থেকে ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে মহামারি এ ভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com