শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
ভারতে নতুন আতঙ্কের নাম ব্ল্যাক ফাঙ্গাস

ভারতে নতুন আতঙ্কের নাম ব্ল্যাক ফাঙ্গাস

ডেস্ক নিউজ: করোনাভাইরাসের হানায় বিপর্যস্ত ভারত। এরই মধ্যে দেশটিতে নতুন আতঙ্কের নাম ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাক। ভারতে আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। দেশটিতে এ পর্যন্ত আট হাজার ৮০০ জন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন বলে রবিবার জানিয়েছে বিবিসি। ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ মিউকরমায়োসিস নামে পরিচিত। এতে মৃতের হার প্রায় ৫০ শতাংশ। আক্রান্ত অনেককে চোখ অপসারনের মাধ্যমে বাঁচানো সম্ভব হয়েছে।

সম্প্রতি ভারতে ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমণের হার বেড়েছে। মূলত কোভিড-১৯ থেকে সেরে ওঠাদের মধ্যেই এই রোগ দেখা যাচ্ছে। সেরে ওঠার ১২ থেকে ১৮ দিনের মধ্যে এই রোগের উপসর্গ দেখা দেয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। কোভিড-১৯ চিকিৎসায় ব্যবহৃত স্টেরয়েডের সঙ্গে এই রোগে সংক্রমণের সম্পর্ক রয়েছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন ডায়াবেটিস রোগীরা। ভারতে এ পর্যন্ত যত ব্ল্যাক ফাঙ্গাস রোগী পাওয়া গেছে তার অর্ধেকের বেশিই পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাট ও মহারাষ্ট্রে। আরও অন্তত ১৫টি রাজ্যে ৮০০ থেকে ৯০০ জনের বেশি মানুষের মধ্যে সংক্রমণ পড়েছে। ফলে দেশটির ২৯টি রাজ্যেই ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com