শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
ভারতে কমছে করোনা সংক্রমণ, মৃত্যু ৩৬১৭

ভারতে কমছে করোনা সংক্রমণ, মৃত্যু ৩৬১৭

নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারিতে বিপর্যস্ত ভারতে যেন ‘স্বস্তির সুবাতাস’ বইছে। মাসখানেক আগে দৈনিক সংক্রমণের সংখ্যা চার লাখের গণ্ডি ছাড়ালেও কমতে কমতে সেই সংখ্যা এখন পৌনে দুই লাখেরও নিচে নেমে এসেছে। কিন্তু প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের মৃত্যুতে যেন কাঁদছে পুরো ভারত। শনিবারও দেশটিতে করোনায় মৃত্যু ছাড়িয়েছে সাড়ে ৩ হাজার। শনিবার (২৯ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৭৩ হাজার মানুষ। গত ৪৫ দিনের মধ্যে যা সর্বনিম্ন। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭৭ লাখ ২৯ হাজার ২৪৭ জনে।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৬১৭ জন। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২২ হাজার ৫১২ জনে। দৈনিক আক্রান্তের থেকে বেশি মানুষ সুস্থ হয়ে ওঠাতেই ভারতে প্রতিদিনই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। এক সময় তা ছিল ৩৭ লাখেরও বেশি। গত দুই সপ্তাহে কমতে কমতে সেই সংখ্যা ২২ লাখের ঘরে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে ১ লাখ ১৪ হাজারের বেশি। ফলে দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ২২ লাখ ২৮ হাজার ৭২৪ জন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com