শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
ভয়াবহ পানি সংকটে পড়েছে পাকিস্তানের সিন্ধু প্রদেশ

ভয়াবহ পানি সংকটে পড়েছে পাকিস্তানের সিন্ধু প্রদেশ

আন্তর্জাতিক ডেস্ক: গত ৬০ বছরের মধ্যে প্রথমবারের মতো ভয়াবহ পানি সংকটে পড়েছে পাকিস্তানের সিন্ধু প্রদেশ। প্রদেশটির গুদ্দু ব্যারেজর প্রধান প্রকৌশলী বলেছেন, অঞ্চলটিতে প্রয়োজনের তুলনায় অন্তত ৩৭ শতাংশ পানির ঘাটতি রয়েছে।

গুদ্দু ব্যারেজের প্রধান প্রকৌশলী দেশটির কৃষকদের উদ্দেশে আরও বলেন, পানি সংকটের কারণে আসন্ন মে-জুন মাসে ধানের চাষাবাদ সম্ভব হবে না। পানি পাওয়া যাবে কি না তা না জেনে তিনি কৃষকদের বীজ বপন না করার আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি ইন্ডাস রিভার সিস্টেমস অথরিটি (আইরএসএ) দেশটির পাঞ্জাব ও সিন্ধুর জন্য ৩২ শতাংশ পানি হ্রাসের সিদ্ধান্ত কার্যকর করেছে। এর আগে পাকিস্তানের সিন্ধু প্রদেশের কৃষক এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) শ্রমিকরা সিন্ধু-পাঞ্জাব সীমান্তে বিক্ষোভের হুমকি দেয়। এভাবে পানি অপসারণকে তারা চুরির আখ্যা দেয়। প্রদেশের জলসীমা চুরি বন্ধের আহ্বানও জানিয়েছেন তারা।

কর্মকর্তারা বলেছেন, সিন্ধুতে যে পানি সংকট আছে, তা সংশ্লিষ্টরা জানেন। পানির অভাব থাকার কারণেই সিন্ধুর পানি সরবরাহ কিছু দিন কমাতে হয়েছে।

সূত্র : হিন্দুস্থান টাইমস

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com