শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
পাকিস্তানের সিন্ধু প্রদেশে দুটি ট্রেনের সংঘর্ষে নিহত ৩০, আহত ৫০

পাকিস্তানের সিন্ধু প্রদেশে দুটি ট্রেনের সংঘর্ষে নিহত ৩০, আহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সিন্ধু প্রদেশে যাত্রীবাহী দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে। ভয়াবহ এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন।

সোমবার (৭ জুন) স্থানীয় সময় সকালে সিন্ধুর ঘোটকি জেলার দারকি শহরের কাছে দুর্ঘটনাটি ঘটেছে বলে সংবাদমাধ্যম দ্য ডন নিউজ জানিয়েছে।

প্রতিবেদনে দেশটির রেলওয়ে বিভাগের এক মুখপাত্রের বরাতে বলা হয়, মিল্লাত এক্সপ্রেস করাচি থেকে সারগোদা যাওয়ার পথে লাইনচ্যুত হয়ে ডাউন ট্রাকে চলে যায়। এ কারণে রাওয়ালপিন্ডি থেকে আসা স্যার সৈয়দ এক্সপ্রেসের সঙ্গে এটির সংঘর্ষ ঘটে।

স্থানীয় রাইতি রেলওয়ে স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন তিনি।

পুলিশ কর্মকর্তা উসমান আবদুল্লাহ জানান, নিহত এবং আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করছেন স্থানীয় গ্রামবাসী, উদ্ধারকর্মী এবং পুলিশ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com