শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
এবার কর্মজীবী মানুষের ঢাকায় ফেরার স্রোত

এবার কর্মজীবী মানুষের ঢাকায় ফেরার স্রোত

নিজস্ব প্রতিবেদক: করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান কঠোর বিধি-নিষেধে শিথিলতা আজ বৃহস্পতিবার (২২ জুলাই) শেষ হচ্ছে।

এদিকে, ‘বিধি-নিষেধে শিথিলতা আর বাড়ানো হচ্ছে না এবং আগামীকাল শুক্রবার (২৩ জুলাই) আবারো শুরু হচ্ছে ১৪ দিনের ফের কঠোর বিধি-নিষেধ’- গতকাল বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেনের এমন ঘোষণার পর ঢাকার উদ্দেশে রওনা হয়েছে কর্মজীবীরা।

আজ বৃহস্পতিবার (২২ জুলাই) বাংলাবাজার-শিমুলিয়া ও দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে স্রোত নেমেছে রাজধানীর  কর্মজীবী  মানুষের। তাঁদের ভাষ্য, আগামীকাল ফের ১৪ দিনের ফের কঠোর বিধি-নিষেধ শুরু হলে তাঁরা আর কর্মস্থলে ফিরতে পারবেন না। এজন্য তাঁদেরকে  গণপরিবহনে ভাড়াও গুনতে হচ্ছে বেশি। ফলে নৌঘাটগুলোতে এখন উপচে পড়া ভিড়। নেই স্বাস্থ্যবিধি মানার বালাইও।

বাংলাবাজার-শিমুলিয়ায় দেখা যায়, ভোর থেকেই নৌপথে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড় আরো বাড়ছে। এদিকে, সকাল থেকেই প্রখর রোদে যাত্রীরা হেঁটে ঘাটে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন। যাত্রীর চাপ সামাল দিতে ঘাট এলাকায় পুলিশ, নৌপুলিশ ও বিআইডাব্লিউটিসিকে হিমশিম খেতে দেখা যায়। কোথাও দেখা যায়নি স্বাস্থ্যবিধি মানার লক্ষণ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com