শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বিশ্বে করোনায় মৃত্যু ৪২ লাখ ২৩ হাজার ছাড়াল

বিশ্বে করোনায় মৃত্যু ৪২ লাখ ২৩ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক:  সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৯ কোটি ৮০ লাখ ৩৪ হাজার ৭৫৩ জন এবং মারা গেছে ৪২ লাখ ২৪ হাজার ৪২১ জন। বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৭ কোটি ৮৯ লাখ ৩০ হাজার ৫৫১ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ৪৮ লাখ ৭৯ হাজার ৭৮১ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার ২ শতাংশ। সারা বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৮৭ হাজার ৬৬২ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ৫৬ লাখ ৮৮ হাজার ৫০৬ জন এবং মারা গেছে ছয় লাখ ২৯ হাজার ৬৪ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, তুরস্ক, আর্জেন্টিনা, কলম্বিয়া ও স্পেন।

ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ১৬ লাখ ১৩ হাজার ৯৯৩ জন এবং মারা গেছে চার লাখ ২৩ হাজার ৮৪২ জন।

ভারতের পরের অবস্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত হয়েছে এক কোটি ৯৮ লাখ ৮০ হাজার ২৭৩ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৫৫ হাজার ৫১২ জন।
সূত্র : ওয়ার্ল্ডোমিটার।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com