শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
সিরিয়ায় বাড়ছে লাশের মিছিল! ১০ দিনে মৃত ৬০০!

সিরিয়ায় বাড়ছে লাশের মিছিল! ১০ দিনে মৃত ৬০০!

সিরিয়ায় গত ১০ দিনে বাশার আল আসাদের সরকারি বাহিনীর হামলায় অন্তত ৬০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। জাতিসংঘে নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হওয়ার পরও আসাদের হামলা থামেনি বিদ্রোহী বাহিনীর বিরুদ্ধে। যার ফলস্বরূপ এখন বোমা হামলা থেমে গেলেও লাশের মিছিল বেড়েই চলেছে।

সিরিয়ায় মার্কিন সমর্থিত বিদ্রোহীদর আটকাতে রাশিয়ার সঙ্গে হাত মিলিয়েছে বাশার আল আসাদের সরকার। পূর্ব সিরিয়ার ঘৌতায় রাশিয়ার পরামর্শ না মেনে এলাকার বাসিন্দারা সরে না যাওয়ায় সেখানে বোমা ফেলা হয়েছে। বুধবারও দামাস্কাসের কাছে পূর্ব ঘৌতা এলাকায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করে বিদ্রোহীদের উপর বোমাবর্ষণ করেছে যৌথবাহিনী।

জাতিসংঘের প্রস্তাব ছিল আগামী একমাস যুদ্ধবিরতি চলবে। তা সত্ত্বেও রাশিয়া জানিয়ে দেয় বিদ্রোহীরা চুক্তি মানতে রাজি না হলে হামলা চলবে।

আসাদ ও রাশিয়ার প্রস্তাব ছিল এলাকার বাসিন্দারা সরে পড়ুন। তাতে তাঁরা কর্ণপাত করেননি। চেকপয়েন্ট বানানো হয়েছিল। তাতে কেউ আসেননি। সিরিয়ার সংবাদমাধ্যমও এই হামলার বিরোধিতায় শামিল হয়েছে।

যদিও যৌথ বাহিনীর দাবি, বিদ্রোহীরা হামলা চালাচ্ছে। বাসিন্দাদের এলাকা ছাড়তে বাধা দেওয়া হচ্ছে। সিরিয়ায় এতজন মানুষের মৃত্যুর মধ্যে বেশিরভাগই শিশু। যা আরও বেশি মর্মান্তিক। একেরপর এক ধ্বংসাবশেষ থেকে লাশের সারি বেরোচ্ছে। এই যুদ্ধ ও হাহাকার কবে থামবে সেটাই এখন সেটাই দেখার।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com