শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম অবৈধ বালু বাণিজ্যে থামেনি চক্র: প্রশাসনের জালে ১১, জব্দ ২ ড্রেজার জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড তিন রাস্তার মোড়ে নিত্য যানজট ভোগান্তিতে জনজীবন ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী
ভারতে করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্ত

ভারতে করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬২৫ জন। এর আগে মঙ্গলবার দেশটিতে আক্রান্ত হয়েছিলেন ৩০ হাজার ৫৪৯ জন। ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বুধবার এ তথ্য জানায়।

খবরে বলা হয়, ভারতে করোনাভাইরাসে দৈনিক সংক্রমণ বেড়েছে। মঙ্গলবারের চেয়ে বুধবার ১২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১৭ লাখ ৬৯ হাজার ১৩২ জন।গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৬২ জনের। মঙ্গলবার মৃত্যু হয়েছিল ৪২২ জনের।গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে। গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে। মাঝে আক্রান্তের হার ও মৃত্যু কমে আসে। কিন্তু এর মধ্যে ফের মৃত্যু বেড়ে যাওয়ায় ভারতের জন্য অশনিসংকেত।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com