শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
করোনায় প্রাণ গেল পিআইবির সদস্য কামরুন নাহারের

করোনায় প্রাণ গেল পিআইবির সদস্য কামরুন নাহারের

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে সংক্রমিত হয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) সদস্য সহকারী অধ্যাপক কামরুন নাহার মারা গেছেন। আজ সোমবার (৯ আগস্ট) সকালে চিকিৎসকরা মুত্যুর বিষয়টি তার পরিবারের সদস্যদের জানান। তার বয়স হয়েছিল মাত্র ৪১ বছর।

কামরুন নাহারের স্বামী অবজারভার পত্রিকার স্পোর্টস এডিটর মশিউর রহমান বলেন, কামরুন নাহারের গত ১ আগস্ট করোনা ধরা পড়ে। দুদিনের মধ্যে তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় ৩ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সোমবার সকালে আমাদের ছেড়ে চলে গেলেন। ‘

মশিউর রহমান জানান, কামরুন নাহারকে নরসিংদিতে তার মায়ের কবরের পাশে শায়িত করা হবে।

বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে কর্মরত ছিলেন কামরুন নাহার। তার ছাত্র বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী তাইমুর হাসান শুভ জানান, রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। করোনা আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট শুরু হলে গত ৩ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে ভেন্টিলেশন দিয়ে রাখা হয়েছিল। তার স্বামী সাংবাদিক মশিউর রহমান নিজেও করোনা আক্রান্ত বলে জানান শুভ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com