শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
করোনায় আরো ২৬৪ জনের মৃত্যু, আক্রান্ত ১১ হাজারের বেশি

করোনায় আরো ২৬৪ জনের মৃত্যু, আক্রান্ত ১১ হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২৬৪ জন প্রাণ হারিয়েছেন। নতুন করে শনাক্ত হয়েছে ১১ হাজার ১৬৪ জনের শরীরে। আগের দিনের তুলনায় দেশে মৃত্যু বেড়েছে। তবে শনাক্ত রোগী কিছুটা কমেছে। আজ মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে চলতি মাসের ৫ তারিখ জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আগের ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৬৪ জন, যা একদিনে মৃতের হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ ছিল। পরে গত ৬ তারিখ জানানো হয়, ২৪ ঘণ্টায় ২৪৮ জনের মৃত্যুর খবর। ৭ তারিখ বলা হয়, ২৪ ঘণ্টায় ২৬১ জনের প্রাণহানির কথা। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হলো ২৪১ মৃত্যুর খবর। সোমবার জানানো হয় ২৪৫ মৃত্যুর খবর। আর আজ বলছে করোনায় আক্রান্ত হয়ে ২৬৪ জন মারা গেছেন।

এদিকে, করোনা আক্রান্তের সংখ্যা গতকালের তুলনায় কিছুটা কমেছে। শনিবার নতুন রোগী শনাক্ত হয়েছিল ৮ হাজার ১৩৬ জন। রবিবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১০ হাজার ২৯৯ জন আক্রান্তের খবর। সোমবার জানানো হয় ১১ হাজার ৪৬৩ জনের আক্রান্তের খবর। আর মঙ্গলবার জানানো হয় ১১ হাজার ১৬৪ জনের আক্রান্তের খবর।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com