শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
এক দিনে রেকর্ড ২৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে

এক দিনে রেকর্ড ২৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রেকর্ড সংখ্যক ২৪২ জন রোগী ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে নিয়মিত এক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮৯৬ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ৮২৪ জন ও ঢাকার বাইরে ৭২ জন রোগী ভর্তি আছেন।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২৪২ জন। এর মধ্যে শুধুমাত্র ঢাকাতেই ২২১ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২১ জন।

চলতি বছর ১২ আগস্ট পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫ হাজার ৪৩৪ জন। এ সময় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৫১৬ জন।

এদিকে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২২ জনের মৃত্যুর তথ্য পাঠানো হয়। তবে আইইডিসিআর এখনো কোনো মৃত্যুর পর্যালোচনা শেষ করেনি একই সঙ্গে কোনো মৃত্যু ডেঙ্গুজনিত কারণে বলে নিশ্চিত করা হয়নি।

এর আগে এ বছরের জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ২৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাই মাসে ২ হাজার ২৮৬ জন ও ১২ আগস্ট পর্যন্ত ২ হাজার ৭৭৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com