শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে আবারও ফেরির ধাক্কা

পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে আবারও ফেরির ধাক্কা

নিজস্ব প্রতিবেদক: পদ্মা সেতুর ১০ নম্বর পিলারের সঙ্গে আবারো ধাক্কা লেগেছে বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা একটি ফেরির।

আজ শুক্রবার (১৩ আগস্ট) সকাল ৮টার দিকে কাকলী নামের কে-টাইপ ফেরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ১০ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায়। এতে ফেরিতে থাকা যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পিলারের কোনো ক্ষতি হয়েছে কিনা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিআইডাব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন আহমেদ বলেন, পিলারের সঙ্গে ফেরির ধাক্কা লাগার বিষয়টি শুনেছি। ফেরিটি সকালে বাংলাবাজার ঘাট থেকে কিছু যানবাহন ও যাত্রী নিয়ে শিমুলিয়ার উদ্দেশে রওনা দিয়েছিল। ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

মাওয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) জাকির হোসেন জানান, বাংলাবাজার ঘাট থেকে আসছিল ফেরি কাকলী। সকাল ৮টার দিকে প্রবল স্রোতের কারণে ফেরিটি ১০ নম্বর পিলারে ধাক্কা খেয়েছে বলে শুনেছি। তবে এতে তেমন কোনো ক্ষতি হয়নি।

এর আগে গত সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় বাংলাবাজার থেকে ছেড়ে আসা ফেরি ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ নিয়ন্ত্রণ হারিয়ে সেতুটির ১০ নম্বর পিলারে আছড়ে পড়ে। এতে পিলার ও ফেরিটি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ফেরিতে থাকা গমভর্তি একটি ট্রাক উল্টে দুটি প্রাইভেট কারের ওপর পড়ে। এ দুর্ঘটনায় আহত হন বেশ কয়েকজন যাত্রী।

তার আগে গত ২৩ জুলাই পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথের রো রো ফেরি শাহজালালের ধাক্কা লাগে। ২০ জুলাই রো রো ফেরি শাহ মখদুম ১৬ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খেয়েছিল। ২৩ জুলাইয়ের ঘটনায় বিআইডাব্লিউটিসি একটি তদন্ত কমিটি গঠন করে। এতে চালক মাস্টার আব্দুল রহমানসহ দুজনকে দোষী সাব্যস্ত করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com