শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৫৭ রোগী হাসপাতালে

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৫৭ রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক:

দেশে গত ২৪ ঘণ্টায় (একদিনে) নতুন করে ২৫৭ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ২১৯ জন এবং ঢাকার বাইরে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ জন।

শনিবার (১৪ আগস্ট) বিকেলে সারাদেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (১৩ আগস্ট সকাল ৮টা থেকে ১৪ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ২৫৭ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ২১৯ জন এবং ঢাকার বাইরে নতুন রোগী ভর্তি হয়েছে ৩৮ জন।

এনিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪০ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৫৪ জনসহ অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ৮৬ জন।

এর আগে গতকাল শুক্রবার (১৩ আগস্ট) ২১১ জন, বৃহস্পতিবার ২৪২ জন, বুধবার ২১৩ জন, মঙ্গলবার ২২৬ জন, সোমবার ২১০ জন, রোববার ২২৪ জন, শনিবার ২০৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

প্রতিবেদনে বলা হয়, গত ১ জানুয়ারি থেকে আজ (১৪ আগস্ট) পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছে ৫ হাজার ৯০২ জন। তাদের মধ্য থেকে একইসময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ৪ হাজার ৮৩৮ জন রোগী।

এদিকে, স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২৪টি মৃত্যুর তথ্য পাঠানো হলেও এখানে কোনো মৃত্যুর কারণ পর্যালোচনা সমাপ্ত করেনি সংস্থাটি। তাছাড়া কোনো মৃত্যু ডেঙ্গুজনিত বলেও নিশ্চিত করেনি আইইডিসিআর।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com