শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
করোনায় মৃত্যু ও শনাক্ত আরও কমেছে

করোনায় মৃত্যু ও শনাক্ত আরও কমেছে

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১০২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৫ হাজার ৭২৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৯৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৮২ হাজার ৬২৮ জন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ১১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৬৯৮ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৮২ হাজার ৬২৮ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১০২ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৫ হাজার ৭২৯ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৮ হাজার ৩১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৩ লাখ ৯৭ হাজার ৮৮৫ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২১ কোটি ৪৯ লাখ ৩৩ হাজার ৫৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৪ লাখ ৮০ হাজার ৫২৩ জন। বিপরীতে সেরে উঠেছেন ১৯ কোটি ২২ লাখ ৫২ হাজার ১৯০ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৫ হাজার ৭২৯ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৮২ হাজার ৬২৮ জন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com