বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

শিরোনাম :
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল
যশোরের ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ নারী মাদক ব্যবসায়ী আটক।

যশোরের ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ নারী মাদক ব্যবসায়ী আটক।

বেনাপোল প্রতিনিধিঃ যশোর জেলার পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ  রূপন কুমার সরকার পিপিএমের নেতৃত্বে গতকাল রবিবার (২৯ আগস্ট ২০২১ইং) বিকাল ০৪ টার সময় ডিবি’র চৌকস পুলিশ অফিসার এসআই (নিঃ)/মোঃ শামীম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন আকিজ পেট্রোল পাম্প সংলগ্ন মন্ডলগাতী গ্রামের পিন্টু  মিয়ার বাড়ীর সামনে রাস্তার উপর থেকে ৩,৮৪৫ (তিন হাজার আটশত পঁয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেন।
আটককৃত নারী মাদক ব্যবসায়ী মুমিনা খাতুন  কাজল (৪২) খুলনা জেলার দৌলতপুর থানা এলাকার দেয়ানা গ্রামের মৃত আজিজুর রহমানের স্ত্রী। সে যশোর জেলার কোতয়ালী থানা এলাকার পাইপ পট্টি লালদিঘী পূর্বপাড়ার ভাড়াটিয়া বাসায় থেকে মাদক ব্যবসা করতেন।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে যশোর কোতয়ালী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়। এছাড়াও তার বিরুদ্ধে পুর্বের আরও দুইটি মাদক মামলা রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com