বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল
মাধবদীতে তিনটি বন্দুকসহ ডাকাত আটক

মাধবদীতে তিনটি বন্দুকসহ ডাকাত আটক

মকবুল হোসেন মাধবদী নরসিংদী:

মাধবদী থানার দুর্গম চর এলাকা চরদিঘলী ইউনিয়নের জিৎরামপুর গ্রাম থেকে অস্ত্র, গুলি ও ককটেলসহ এক ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ।

আটককৃত ডাকাতেরন নাম মো. আসিফ(১৯)। সে রায়পুরা উপজেলার মির্জাচর গ্রামের শওকত মিয়ার পুত্র। বৃহস্পতিবার (০২/০৯/২০২১) তারিখ রাত ১ টার দিকে মাধবদী থানার অফিসার ইনচার্জ মো. সৈয়দুজ্জামানের নেতৃত্বে, পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক, এসআই সানোয়ার হোসেন, এসআই তানভির আহমেদ, এএসআই ফারুখ আহমেদ, এএসআই রুবেল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে জিৎরামপুর গ্রামের আবুল হোসেনের বাড়ীর উত্তর-পূর্ব কোনে ঝোপের পাশে ডাকাতির প্রস্তুতি গ্রহন কালে অভিযান চালিয়ে ডাকাত আসিফ(১৯)কে আটক করে।

এসময় আরো বেশ কয়েকজন ডাকাত সদস্য পালিয়ে যায়। এসময় তিনিটি দেশীয় পাইপগান, ৩৪ রাউন্ড গুলি, আটটি ককটেল ও একটি বন্দুকের বাট উদ্ধার করা হয়। আটককৃত ডাকাতের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের দায়ের করা হয়েছে। মকবুল হোসেন মাধবদী নরসিংদী

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com