মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
বগুড়া সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব, সরকারি পুকুরে মাটি উত্তোলনে মোটা জরিমানা মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড তেলের পর্যাপ্ত মজুদ আছে, উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : জ্বালানি বিভাগ সিংড়ায় তেল মজুদ করে বিপাকে ব্যবসায়ী, ইউএনও’র জরিমানা ১ লাখ টাকা নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হলেন মহসীন হোসাইন বিদ্যুৎ মনোহরদীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গাঁজাসহ ধরা পড়ল মাদক ব্যবসায়ী “তদন্তে এসে ভোজ, অভিযোগে কোটি টাকার লুট: পিআইওদের দুর্নীতির চিত্রে নতুন প্রশ্ন” প্রয়াত অভিনেতা শামস সুমনের মৃত্যুদাবি পরিশোধ করলো সন্ধানী লাইফ ‘স্বপ্ন’ সুপারশপের ডেটা হ্যাক, ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের বগুড়া আদমদীঘিতে বিভিন্ন দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক
বিশ্বকাপ বাছাই পর্বে রাতে মুখোমুখি ব্রাজিল ও আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাই পর্বে রাতে মুখোমুখি ব্রাজিল ও আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক: কাতার বিশ্বকাপের বাছাই পর্বে রাতে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। কোপা আমেরিকার মতো এবারো ব্রাজিলের ঘরের মাঠে লড়বে লিওনেল মেসিরা। তবে এবার ম্যাচটি মারাকানায় নয়, হবে সাও পাওলোয়। এই ‘সুপারক্লাসিকো’য় জিততে চায় দুদলই। বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ মানেই সৃজনশীলতার ঝংকার। পৃথিবীর থমকে যাওয়া। দদলের মধ্যকার সর্বশেষ লড়াইটা হয়েছিল প্রায় দুই মাসে আগে, কোপা আমেরিকার ফাইনালে। আনহেল দি মারিয়ার একমাত্র গোলে মারাকানার ফাইনালে সেলেসাওদের হারিয়ে ২৮ বছর পর কোপার শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। তাই এবারের ম্যাচটি ব্রাজিলের জন্য প্রতিশোধেরও।

চিলির বিপক্ষে গোল করে সেলেসাওদের জেতানো এভার্তন রিভেরো অবশ্য ম্যাচটিকে প্রতিশোধের ভাবছেন না। তিনি বলেন, ‘কোপা ফাইনালের প্রতিশোধের ম্যাচ বলতে চাই না এটাকে। এমনিতেই এটা ঐতিহাসিক দ্বৈরথ আর সব সময় চ্যালেঞ্জিং। তবে আমরা জিততেই মাঠে নামব।’

বিশ্বকাপ বাছাই পর্বে টানা সাত ম্যাচ জিতে শীর্ষে ব্রাজিল। সমান ম্যাচে অজেয় আর্জেন্টিনাও। সব মিলিয়ে হারেনি টানা ২১ ম্যাচে। তাই বলে আত্মতুষ্টিতে ভুগতে চান না কোচ লিওনেল স্কালোনি। মেসিদের গুরু জানান, ‘কোপার পর নতুন করে শুরু আর জেতাটাই আসল কথা। গুরুত্বপূর্ণ হচ্ছে আত্মতুষ্টিতে না ভুগে আমাদের এগিয়ে যেতে হবে।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com