বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

মুস্তাফিজকে বাদ দিয়ে দল ঘোষণার সুপারিশ, কড়া হুঁশিয়ারি আসিফ নজরুলের

মুস্তাফিজকে বাদ দিয়ে দল ঘোষণার সুপারিশ, কড়া হুঁশিয়ারি আসিফ নজরুলের

মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার সুপারিশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে অংশ নিতে গেলে বাংলাদেশের জন্য সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে আইসিসির নিরাপত্তা বিভাগ সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) একটি চিঠি পাঠিয়েছে।

আজ বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, ওই চিঠিতে তিনটি কারণ উল্লেখ করে বলা হয়েছে যে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে।

এর মধ্যে একটি কারণ হিসেবে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করার বিষয়টি তুলে ধরা হয়েছে। ক্রীড়া উপদেষ্টা জানান, মোস্তাফিজ দলে থাকলে দলের নিরাপত্তা ঝুঁকি আরও বাড়তে পারে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর জেরে অন্তর্বর্তী সরকার দেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করে দেয়। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায়, নিরাপত্তা শঙ্কার কারণে তারা ভারত গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চায় না।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com