বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
মাদক কারবারির ছুরিকাঘাতে পুলিশ সদস্যের মৃত্যু

মাদক কারবারির ছুরিকাঘাতে পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রংপুরের হারাগাছে মাদক কারবারির ছুরিকাঘাতে গুরুতর আহত পুলিশের এএসআই পিয়ারুল ইসলাম আর নেই।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।বিষয়টি নিশ্চিত করেছেন আইসিইউর ইনচার্জ ডা. জামাল উদ্দিন মিন্টু।

শুক্রবার মধ্যরাতে গোপন খবরের ভিত্তিতে হারাগাছ থানার এএসআই পিয়ারুল ইসলাম সাহেবগঞ্জ এলাকায় পলাশ নামের এক মাদকসেবীকে গাঁজাসহ গ্রেফতার করে। এ সময় পলাশ তার কাছে থাকা চাকু দিয়ে এএসআই পিয়ারুলের বুকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে জরুরি ভিত্তিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে অস্ত্রোপচার চালানোর পর আইসিইউতে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ওসি শওকত আলী সরকার বলেন, মাদক কারবারি পলাশকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com