শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
করোনায় সাড়ে ৬ মাসে সর্বনিম্ন মৃত্যু

করোনায় সাড়ে ৬ মাসে সর্বনিম্ন মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১২ জনের মৃত্যু হয়েছে, যা গত সাড়ে ছয় মাসে সর্বনিম্ন। এর আগে গত ১৭ মার্চ ১১ জনের মৃত্যু হয়েছিল। নতুন ১২ জনের মৃত্যু নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৪৭ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬৬৩ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬০ হাজার ৮১৮ জনে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার এ ভাইরাসে ২১ জনের মৃত্যু হয়েছিল। এদিন করোনা শনাক্ত হয়েছিল ৭০৩ জনের। স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৬৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২১ হাজার ৭৭৭ জন।  গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৭৮২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২২ হাজার ৩২১টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৯৭ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৮ লাখ ৯১ হাজার ৬১৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৭৮ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৫০ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৭ শতাংশ।  ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৬ ও নারী ৬ জন। এ সময় ঢাকায় ৪, চট্টগ্রামে ৫, রাজশাহীতে ১ ও খুলনায় ২ জন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কেউ মারা যায়নি।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com