রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

দেশে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদক: মহামারি করোনা ভাইরাস তাণ্ডবে টালমাটাল বিশ্ব। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে করোনার এই তাণ্ডব। এ ভাইরাসের সংক্রমণ রোধে দেশে ধাপে ধাপে কঠোর বিধিনিষেধ দেওয়ার পর পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আসায় চিন্তিত বিশ্ব। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু বাড়লেও শনাক্ত কমেছে।

গত ২৪ ঘণ্টায় দেশে ৮৩৫৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৩ দশমিক ৮৩ শতাংশে। গত ২৮ জুলাই দেশে ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়, যা একদিনে এ যাবতকালের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

আগের সাত দিনে দেশে যথাক্রমে ৯০৫২, ১১৫৯৬, ১২১৯৩, ১৩১৫৪, ১৩৫০১, ১২১৮৩, ১০৩৭৮, ১৫৪৪০ ও ১৫৮০৭ জন রোগী শনাক্ত হয়। সর্বশেষ তথ্য অনুসারে দেশে নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৩ হাজার ১৮৭ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশে ৩৫ হাজার ৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৮৩। শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ২২ দশমিক ৯৫ শতাংশ। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার করা হয়েছে ১ কোটি ২৬ লাখ ৮৭ হাজার ৫৮৮টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬১ শতাংশ।

শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com