শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর ভেঙে আটক ৭, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত সালিশ বৈঠকের সিদ্ধান্ত মেনেও দেশীয় অস্ত্র দিয়ে হামলা,আহত-১ স্বামী পলাতক, স্ত্রীর দেহে ইয়াবা! মনোহরদীতে পুলিশের অভিযানে নারী আটক সেদিন সংবিধান ‘ছুড়ে ফেলা’ নিয়ে ঠিক যা বলেছিলেন খালেদা জিয়া ‘একজন শত্রুও যেন জীবিত না ফেরে’, ইরানি সেনাপ্রধানের কড়া হুঁশিয়ারি ১২ কেজি এলপিজির দাম বাড়লো ৩৮৭ টাকা ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মনোহরদীতে মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ ২ জন আটক, আদালতে প্রেরণ ছন্দময় ফুটবল উপহার দিয়ে দাপুটে জয় পেল ব্রাজিল
তরুণীর যে প্রশ্নে লজ্জায় হতবাক পাকিস্তানের ক্রিকেটার

তরুণীর যে প্রশ্নে লজ্জায় হতবাক পাকিস্তানের ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: একটি টিভি শো চলাকালীন পাকিস্তানের বাঁ-হাতি ওপেনার ইমাম-উল-হকের সঙ্গে কথোপকথনের সময় এক মেয়ে দর্শক ক্রিকেটারকে সরাসরি বিয়ের প্রস্তাব দেন।

কমেডি শোটি শীঘ্রই পাকিস্তানের জিও নিউজে প্রচারিত হবে। শোটি চলাকালীন ওই মেয়েটি ইমাম-উল হকের সামনেই উপস্থিত ছিলেন। তিনি তারকা ক্রিকেটারকে জিজ্ঞাস করেন- ‘আপনি কি আমাকে বিয়ে করবেন?’

তরুণীর করা হঠাৎ এমন প্রশ্নে হতবাক হওয়ার পাশাপাশি লজ্জাও পেয়ে যান পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম-উল হকের ভাতিজা ইমাম-উল হক। পরে অবশ্য হাসি চেপে রেখে ইমাম জিজ্ঞেস করলেন এ ব্যাপারে আমি কী বলতে পারি।

এমন জিজ্ঞাসায় মেয়েটি ইমাম-উলকে নিরাশ না করার জন্য অনুরোধ করে বলেন- এজন্য আপনাকে আমার মায়ের কাছে যেতে হবে।

এরপর পাকিস্তানের তারকা ওপেনার বলেন, আপাতত আমার বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। বর্তমানে আমার মনোযোগ ক্রিকেটের দিকে।

ইমাম-উল হক আরও বলেন, বাবর আজম (পাকিস্তানের বর্তমান অধিনায়ক) আগে বিয়ে করবেন, তারপর আমি আমার বিয়ের ব্যাপারে চিন্তা করব।

২০১৭ সালে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটের মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় ইমাম-উল হকের। তারপর থেকে পাকিস্তানের হয়ে ১৪টি টেস্ট, ৪৯টি ওয়ানডে আর দুটি টি-টোয়েন্টি খেলে ১১টি সেঞ্চুরি আর ১৫টি ফিফটির সাহায্যে ৩ হাজার ১৯৭ রান সংগ্রহ করেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে সবশেষ ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ইমাম-উল হক। পরপর দুই ম্যাচে টানা (১০৩ ও ১০৬) সেঞ্চুরি করা ইমাম সিরিজের শেষ ম্যাচে ৮৯ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চত করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com