রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ-হত্যা মামলার আসামিরা গ্রেফতার

দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ-হত্যা মামলার আসামিরা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী তিশাকে (৯) গণধর্ষণ ও চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য দুই দিনের মধ্যে উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন টাঙ্গাইল (পিবিআই)। সোমবার (৬ জুন) দুপুরে টাঙ্গাইল পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমীন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- টাঙ্গাইলের বাসাইল উপজেলার ভাটপাড়া এলাকার স্বপন মণ্ডলের ছেলে গোবিন্দ মণ্ডল (১৯), একই এলাকার আনন্দ মণ্ডলের ছেলে চন্দ্র মণ্ডল (১৭) এবং লালিত সরকারের ছেলে বিজয় সরকার (১৬)।

পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমিন জানান, পিবিআই টিম ঘটনাস্থলে গিয়ে জানতে পারে যে, গত ২৬ মে সকাল আনুমানিক পৌনে সাতটার দিকে শিশু তিশার প্রতি মনে বিকৃত যৌন লালসা পোষণ করে আসামিরা। এসবের জেরে তিশাকে বাড়িতে একা পেয়ে পালাক্রমে গণধর্ষণ করে এবং পরে তাকে হত্যা করার জন্য গলায় ওড়না দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে তিন আসামি পালিয়ে যায়।

তিনি বলেছেন, এ ঘটনায় পিবিআই স্বপ্রনোদিত হয়ে তদন্ত শুরু করে। পরে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করে। আসামিরা শিশু তিশাকে গণধর্ষণ ও তাকে হত্যার সাথে জড়িত থাকার কথা পিবিআইয়ের কাছে স্বীকার করেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com