বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও
দুই বছর পর বাংলাদেশ-ভারত বাস সার্ভিস চালু

দুই বছর পর বাংলাদেশ-ভারত বাস সার্ভিস চালু

নিজস্ব প্রতিবেদক:

করোনা মহামারির কারণে বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল বন্ধ ছিল দুই বছর যাবত। তবে এখন সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারও বাংলাদেশ ও ভারতের মধ্যে বাস চলাচল শুরু হয়েছে।

শুক্রবার (১০ জুন) সকাল সাড়ে ৭টায় রাজধানীর মতিঝিলে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুনরায় বাস সার্ভিস উদ্বোধন হয়। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিআরটিসির চেয়ারম্যান জনাব মো. তাজুল ইসলাম।

স্বাভাবিক সময়ে বাংলাদেশ-ভারতের পাঁচটি আন্ত:সীমান্ত রুটে বাস চলাচল করত। এগুলো হলো- ঢাকা-কলকাতা-ঢাকা, ঢাকা-সিলেট-শিলং-গুয়াহাটি-ঢাকা, আগরতলা-ঢাকা-কলকাতা-আগরতলা এবং ঢাকা-খুলনা-কলকাতা-ঢাকা।

পাঁচটি রুটের মধ্যে ঢাকা-সিলেট-শিলং-গুয়াহাটি-ঢাকা রুট ছাড়া বাকি চারটি রুটে আজ থেকে বাস সেবা চালু হচ্ছে বলেও জানিয়েছে বিআরটিসি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com