বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও
বৈশ্বিক শান্তি সূচকে ৯৬তম বাংলাদেশ

বৈশ্বিক শান্তি সূচকে ৯৬তম বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল পিস ইনডেক্স বা বৈশ্বিক শান্তি সূচকে (জিপিআই) ২০২২-এ পাঁচ ধাপ পিছিয়ে ৯৬তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। যদিও আগের বছর ছিল ৯১তম। সে সময় ৯৭ তম অবস্থান থেকে সাত ধাপ এগিয়ে ৯১তম অবস্থানে আসতে পারলেও এবার অবনতি ঘটেছে।

বুধবার (১৫ জুন) সিডনিভিত্তিক ইন্সটিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস শান্তি সূচকের ১৬তম সংস্করণ প্রকাশ করেছে। ১৬৩টি স্বাধীন রাষ্ট্র ও অঞ্চলের বিভিন্ন বিষয় বিবেচনা করে এই সূচক প্রকাশ করা হয়।

এদিকে চলতি বছর আবারও বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে তালিকায় স্থান করে নিয়েছে আইসল্যান্ড। ২০০৮ সাল থেকেই সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে নিজের অবস্থানে ধরে রেখেছে দেশটি। তালিকায় এরপরের চারটি দেশ হলো- নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, ডেনমার্ক এবং অস্ট্রিয়া।

এদিকে টানা পঞ্চমবারের মতো সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ হিসেবে স্থান পেয়েছে আফগানিস্তান। দেশটি সূচকের ১৬৩তম অবস্থানে রয়েছে। তালিকায় আফগানিস্তানের ওপরে অবস্থান করছে ইয়েমেন (১৬২), সিরিয়া (১৬১), রাশিয়া (১৬০) এবং দক্ষিণ সুদান ১৫৯তম।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থানের অবনতি ঘটেছে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে নাম রয়েছে ভুটানের। আর বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার চতুর্থ শান্তিপূর্ণ দেশ।

ভুটানের পর দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ দেশ হিসেবে জায়গা পেয়েছে নেপাল ও শ্রীলঙ্কা। তবে ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানের ওপরে অবস্থান করছে বাংলাদেশ। ভারত রয়েছে ১৩৫তম অবস্থানে এবং পাকিস্তান ১৪৭তম। কিন্তু গত বছর বাংলাদেশের দখলে থাকা অবস্থান চলতি বছর শ্রীলঙ্কার দখলে চলে গেছে। দেশটি এবার ৯০তম অবস্থানে রয়েছে এবং নেপাল ৭৩তম।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com