বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

শিরোনাম :
সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও
ঈদকে কেন্দ্র করে ঢাকা এখন ফাঁকা

ঈদকে কেন্দ্র করে ঢাকা এখন ফাঁকা

নিজস্ব প্রতিবেদক: ঈদকে কেন্দ্র করে প্রিয়জনদের সান্নিধ্য পেতে হাজারো কষ্ট স্বীকার করেও রাজধানী ছেড়েছে লাখো মানুষ। গত কয়েকদিন ধরে রাজধানীর বাস টার্মিনাল ও ট্রেন স্টেশনে যাত্রীদের যে উপচেপড়া ভিড় দেখা গেছে, আজ তা আর নেই। ঢাকা যেন ফাঁকা হয়ে গেছে।

রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে শেষ মুহূর্তের বেচাকেনা চলছে। গরুর হাট, বিভিন্ন বিপণিবিতান এলাকা, বাস স্টেশন ছাড়া পুরো রাজধানীই ধীরে ধীরে নীরব হয়ে আসছে। ঢাকার ব্যস্ততম সড়কগুলোতে কমেছে গণপরিবহন, অটো, ব্যক্তিগত গাড়ি, রিকশাসহ সব ধরনের যানবাহন। কমেছে মানুষের আনাগোনাও। রাস্তার পাশে থাকা বেশিরভাগ দোকানপাট, রেস্টুরেন্ট ঈদের ছুটিতে বন্ধ করে দেওয়া হয়েছে।

শেষ মুহূর্তে বাড়ি ফেরা মানুষজন পড়েছেন নতুন বিপাকে। রাস্তায় কমেছে গণপরিবহনের সংখ্যা। বাস স্টেশন বা রেল স্টেশনে যাওয়ার জন্য চাহিদামতো সিএনজি অটো বা রিকশাও পাওয়া যাচ্ছে না রাস্তায়। শহর ছাড়ছেন না কিন্তু বিভিন্ন প্রয়োজনে বাড়ির বাইরে বের হয়ে দীর্ঘসময় রাস্তায় দাঁড়িয়ে থেকেও গণপরিবহন পাচ্ছেন না অনেকে। মাঝেমধ্যে কিছু গণপরিবহন পাওয়া গেলেও সেগুলো এখন তাদের রুট পাল্টে বাস ও ট্রেন স্টেশনমুখী যাত্রীদের বহন করছে।

শনিবার (৯ জুলাই) রাজধানীর নিউ মার্কেট, এলিফেন্ট রোড, ফার্মগেট, কাওরান বাজার, মালিবাগ, কাকরাইল, বিজয় সরণী ও রামপুরা এলাকা ঘুরে, ভোগান্তিতে পড়া মানুষদের সঙ্গে কথা বলে এমন অবস্থার কথা জানা গেছে।

এসব এলাকা ঘুরে দেখা গেছে, সড়কে মানুষের উপস্থিতি তুলনামূলক কম। ফাঁকা রাজধানীতে যানবাহনের সংখ্যা স্বাভাবিক সময়ের চেয়েও অনেক কম। রিকশা, অটোরিকশাসহ গণপরিবহনের সংখ্যাও স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম। মাঝেমধ্যে কয়েকটির দেখা মেললেও সেগুলো অল্প দূরত্বের যাত্রীদের নিচ্ছে না। বিশেষ কাজে রাস্তায় বের হওয়া মানুষদের দীর্ঘসময় রাস্তায় অপেক্ষা করতে দেখা গেছে। রাস্তায় গণপরিবহন কম থাকার সুযোগে সিএনজি ও রিকশাচালকরা বেশি ভাড়া আদায় করছেন বলে যাত্রীরা অভিযোগ করেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com