বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

শিরোনাম :
সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও
ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া মারা গেছেন

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (২২ জুলাই) বেলা ৪টায় নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বড় মেয়ে ফাহিমা রাব্বী রিটা বিষয়টি নিশ্চিত করেছেন।

দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ ৯ মাস ওই হাসপাতালে ভর্তি ছিলেন ফজলে রাব্বী। মৃত্যুর সময় তার বড় মেয়েসহ একান্ত সচিব তৌফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

১৯৪৬ সালে গাইবান্ধার সাঘাটা উপজেলার বটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন ফজলে রাব্বী।১৯৫৮ সালে পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান মার্শাল ল জারি করেন। এ সান্ধ্য আইনের তীব্র বিরোধিতা করেন তিনি। এ আন্দোলন দিয়ে আওয়ামী লীগে সম্পৃক্ত হন ডেপুটি স্পিকার। ওই সময় অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন তিনি।

স্বাধিকার আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরের যোদ্ধা ছিলেন ফজলে রাব্বী। সবশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসন থেকে নির্বাচিত হন তিনি। এ নিয়ে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে সপ্তমবারের মতো জয়ী হন ডেপুটি স্পিকার।

সদ্য প্রয়াত ফজলে রাব্বী মিয়া ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com