শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন ঋষি সুনাক

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন ঋষি সুনাক

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দেওয়া প্রথম ভাষণে দেশের চাহিদাকে রাজনীতির ঊর্ধ্বে রাখার প্রতিশ্রুতি দিলেন ঋষি সুনাক। রাজা চার্লসের সঙ্গে প্রাসাদে সাক্ষাতের পর মঙ্গলবার দুপুরে লন্ডনের দশ ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া প্রথাগত বক্তব্যে সুনাক বলেন, তিনি জাতির প্রয়োজনগুলোকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে দেশকে নেতৃত্ব দিতে প্রস্তুত। এমন একটি সরকার গঠন করবেন যা রক্ষণশীল দলের সেরা প্রতিনিধিত্ব করবে।

নতুন প্রধানমন্ত্রী বলেছেন, জাতির বিশ্বাস পুনরুদ্ধার করতে তার কাজ করতে হবে। তবে তিনি দায়িত্বের চাপে শঙ্কিত নন।

প্রধানমন্ত্রী হিসেবে সুনাক সরকারি কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রবেশ করার সময় সমর্থকরা হর্ষধ্বনি ও করতালি দিয়ে তাকে স্বাগত জানায়। আবার বক্তৃতার সময় বাইরে বিক্ষোভকারীদের হেসে উঠতেও শোনা যায়।

রাজা চার্লস কর্তৃক সরকার গঠনের আমন্ত্রণ পাওয়ার পর ঋষি সুনাক এখন যুক্তরাজ্যের ৫৭তম প্রধানমন্ত্রী। তিনি দেশটির গত দুশ বছরের কনিষ্ঠতম এবং এ যাবতকালের প্রথম এশীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী।

সূত্র: বিবিসি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com