শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উসকানি দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উসকানি দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রশ্নপত্রে যারা সাম্প্রদায়িক উসকানি দিয়েছে, তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক গণতন্ত্রের দেশ। এ দেশে কোনো সাম্প্রদায়িক উসকানি সহ্য করা হবে না। বিশেষ করে পরীক্ষার প্রশ্নপত্রে তো মোটেই না। প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উসকানি খুবই দুঃখজনক। এটি একেবারেই গ্রহণযোগ্য নয়।

সোমবার (৬ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসির বাংলা প্রথমপত্রের প্রশ্নে সাম্প্রদায়িকতার উসকানি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মনে যারা সাম্প্রদায়িক উসকানির বীজ বপন করতে চায়, তাদের ভবিষ্যতে প্রশ্নপত্রের কাজের সঙ্গে (প্রশ্নপত্র সেটিং-মডারেটিং) সম্পৃক্ত করা হবে না। যারা প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উসকানি দিয়েছে, তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দীপু মনি বলেন, প্রশ্নপত্র সেটিং বা মডারেটিং এমনভাবে হয় যে, যিনি প্রশ্নের সেট করেন তিনি আর সেটি দেখতে পারেন না। আবার যিনি মডারেট করেন তিনিও আর তা দেখতে পারেন না। কোন কোন বিষয় মাথায় রেখে প্রশ্নগুলো তারা করবেন, এ বিষয়ে আমাদের সুস্পষ্ট নির্দেশিকা দেওয়া থাকে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com