বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

শিরোনাম :
সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও
শাহজালালে সোনাসহ ভারতীয় দুই যাত্রী আটক

শাহজালালে সোনাসহ ভারতীয় দুই যাত্রী আটক

নিউজ ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনাসহ দুই ভারতীয় যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস। আটক ভারতীয় দুই যাত্রীর কাছ থেকে ২ কেজি ৭৮৪ গ্রাম সোনা জব্দ করা হয়েছ। আটত সোনার আনুমানিক বাজার মূল্য দেড় কোটি টাকা। আজ বুধবার সকালে দুবাই-ঢাকা ইকে ৫৮৬ বিমানে আসা গুরজান্ট সিং ও অনীল কুমার নামে ভারতীয় দুই যাত্রীর কাছ ওই সোনা উদ্ধার করা হয়। ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।

কাস্টম হাউস জানায়, দুবাই থেকে আসা যাত্রীর কাছ থেকে ২৪টি সোনার বার আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যাত্রীরা কাছে সোনা থাকার কথা অস্বীকার করে। পরে যাত্রীর ব্যাগ স্ক্যান করে ও শরীর তল্লাশি করে সোনার বারগুলো তাদের শরীরের বিভিন্ন জায়গায় লুকানো অবস্থায় পাওয়া যায়। আটক সোনার বারের মোট ওজন ২ কেজি ৭৮৪ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা। যাত্রীদের থানায় হস্তান্তর করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com