বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
চলেই গেলেন ‘ইত্যাদি’ খ্যাত গায়ক আকবর

চলেই গেলেন ‘ইত্যাদি’ খ্যাত গায়ক আকবর

নিজস্ব প্রতিবেদক: ‘ইত্যাদি’খ্যাত গায়ক আকবর মারা গেছেন। আজ রোববার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। খবরটি গায়কের ফেসবুক অ্যাকাউন্ট হেকে নিশ্চিত করেছেন তার কন্যা অথৈ।

 

এদিন ৩টা ১৩ মিনিটে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি বলেছেন, ‘আব্বু আর নেই’।

ডায়াবেটিস, জন্ডিস, কিডনি, রক্তের প্রদাহসহ বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত ছিলেন আকবর। গত ৯ নভেম্বর থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো। কিন্তু তাতে আশানুরূপ ফল আসেনি। শেষ পর্যন্ত না ফেরার দেশে উড়াল দিয়েছেন ‘হাত পাখার বাতাসে’ খ্যাত এই শিল্পী।

 

অনেক দিন ধরেই শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করেছেন আকবর। দুই কিডনি নষ্ট হওয়ার কারণে তার শরীরে পানি জমে যায়, সে কারণে ডান পা নষ্ট হয়ে পড়ে। কিছু দিন আগে অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়। এরপর কিডনি ও লিভারের সমস্যা মারাত্মক আকার ধারণ করে।

 

উল্লেখ্য, একসময় যশোরে রিকশা চালাতেন আকবর। তবে গানের গলা ছিল সুরেলা। সেই সুরে তিনি স্থানীয় অনেককেই মুগ্ধ করেছিলেন। এরপর হানিফ সংকেতের ‘ইত্যাদি’তে এসে ব্যাপকভাবে পরিচিতি পান। পরবর্তীতে নিজের মৌলিক গানেও পান সাফল্য। তার গাওয়া ‘তোমার হাতপাখার বাতাসে’ গানটি সারা দেশের মানুষের মুখে মুখে ছড়িয়ে গিয়েছিল।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com