শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দেশটির গুজরানওয়ালার সন্ত্রাসবাদবিরোধী একটি আদালত এ পরোয়ানা জারি করেন। গতকাল শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) আদালত রানা সানাউল্লাহর বিরুদ্ধে এ নির্দেশ দেন।

 

দেশটির গণমাধ্যম জিও নিউজের এক খবরে বলা হয়েছে, বিচারপতি রানা জাহিদ জামিনযোগ্য এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

 

২০২২ সালের ৫ আগস্ট পাকিস্তান মুসলিম লিগ-কিউ (পিএমএল-কিউ) নেতা শাহকাজ আসলাম মন্ত্রী রানা সানাউল্লাহর বিরুদ্ধে শিল্প থানায় একটি মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, তৎকালীন পাঞ্জাবের মুখ্য সচিব ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি দিয়েছেন মন্ত্রী। জনসভায় দেওয়া একাধিক বক্তব্যে দেশটির বিচার বিভাগ এবং সরকারি কর্মকর্তাদের রানা সানাউল্লাহ হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করা হয়।

 

সেই মামলার পর শুক্রবার গুজরানওয়ালা আদালত মামলাটি গ্রহণ করেছেন। গুজরানওয়ালার সন্ত্রাসবাদবিরোধী আদালত গতকাল পুলিশের দেওয়া প্রতিবেদন খারিজ করে দেন। আগামী ৭ মার্চ রানা সানাউল্লাহকে আদালতে হাজির করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

শুনানির শুরুতে মন্ত্রীর নাম বাদ দিয়ে মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে পেশ করে পুলিশ। তবে বিচারক সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন এবং গুজরানওয়ালার এসপি (তদন্ত), পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট এবং তদন্তকারী কর্মকর্তাকে নোটিশ দিয়েছেন।

 

পাশাপাশি আদালত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আগামী ৭ মার্চের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করে আদালতে হাজির করারও নির্দেশ দিয়েছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com