শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
কবরস্থানে নড়ে উঠল শিশু!

কবরস্থানে নড়ে উঠল শিশু!

আন্তর্জাতিক ডেস্ক:  জন্মের ২০ মিনিট পরেই মারা গেছে…ডেথ সার্টিফিকেটে এমন তথ্য দিয়ে সদ্য ভূমিষ্ঠ এক শিশুকে তুলে দেওয়া হয় তার পরিবারের হাতে। তবে শিশুটিকে যখন কবরস্থ করতে কবরস্থানে নিয়ে যাওয়া হয় তখনই নড়ে ওঠে সে। এরপর তড়িঘড়ি করে আবারও হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। তবে পরবর্তীতে শিশুটি সত্যিই মারা যায়।

এমন ঘটনাই ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মোদিনীপুর জেলায়। রোববার (৯ এপ্রিল) এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, গতকাল শনিবার দুপুর ২টার দিকে ঘাটাল হাসপাতালে পুত্র শিশুর জন্ম দেন এক মা। এরপর বিকাল ৫টার দিকে শিশুটির পরিবারকে জানানো হয় জন্মের ২০ মিনিট পরই তার মৃত্যু হয়েছে। এরপর রাতে শিশুটিকে হাসপাতাল থেকে বাড়িতে এবং পরবর্তীতে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানেই নড়ে ওঠে সে।

এ ঘটনায় শিশুটির বাবা আলী আহমেদ খান সংশ্লিষ্ট চিকিৎসকের বিচার দাবি করেছেন। তিনি বলেছেন, তার ছেলে বিনা চিকিৎসায় মারা গেছে। এ বিষয়ে সুষ্ঠু বিচার পেতে মুখ্যমন্ত্রী মমতা মুখার্জির সঙ্গে দেখা করতে চেয়েছেন তিনি।

অভিযুক্ত ঘাটাল হাসপাতালের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ইতোমধ্যে দেখা করেছেন আলী আহমেদ। এছাড়া সেখানকার স্থানীয় রাজনৈতিক নেতাও এ সময় উপস্থিত ছিলেন।

এ ঘটনায় ঘাটাল হাসপাতাল কর্তৃপক্ষ এবং রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় আলাদাভাবে তদন্ত করবে। এতে কোনো চিকিৎসকের গাফিলতি ধরা পড়লে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উচ্চপদস্থরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com